Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মদ ও ফেন্সিডিল উদ্ধার

Jhenidah recovary Photo 26-04-15 (1)

মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ:

ঝিনাইদহের মহেশপুর উপজেলা সীমান্ত এলাকায় ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ফেন্সিডিল উদ্ধার করেছে। যার আনুমানিক মুল্যে ৮০ হাজার টাকা।

রোববার সকালে এ অভিযান চালানো হয়। বিজিবি জানায়, রোববার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কুসুমপুর বিওপির টহল কমান্ডার সুবেদার রোস্তম আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মহেশপুর উপজেলার সরুপপুর গ্রামের মাঠ হতে ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। অপরদিকে সকাল ৮টার দিকে শ্যামকুড় বিওপির টহল কমান্ডার হাবিলদার ফয়জুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাইলবাড়ীয়া গ্রামের মাঠ থেকে ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক উদ্ধার করে।

 

Leave A Reply

Your email address will not be published.