Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহের শৈলকুপায় অস্ত্রসহ সন্ত্রাসী আটক

Jhenidah arrest photo 05-04-16মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের কেষ্টপুর গ্রাম থেকে দেশীয় তৈরী পাইপ গান ও ২ রাউন্ড গুলিসহ হানেফ আলী মন্ডল নামের এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোররাতে তাকে আটক করা হয়। হানেফ আলী মন্ডল ওই গ্রামের মৃত মহম্মদ আলী মহনের ছেলে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল ইসলাম জানান, ৫ বছর সাজাভোগ করার পর সন্ত্রাসী হানেফ নাশকতা সৃষ্টির জন্য নিজ এলাকায় অবস্থান করছে এমন সংবাদ পায় তারা।
পরে শৈলকুপা থানার এস,আই ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হানেফকে তার বাড়ী থেকে অস্ত্র ও গুলিসহ আটক করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি। সে উমেদপুর ইউনিয়নের জাতীয় পার্টি (জেপি) নেতা মিজানুর রহমান বাবুলের সামাজিক দলীয় ক্যাডার বলে স্থানীয়রা জানান।

Leave A Reply

Your email address will not be published.