Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহের শৈলকুপায় আ.লীগের দু-গ্রুপের সংঘর্ষে আহত একজনের মৃত্যু

jমনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাপখোলা গ্রামে আধিপত্ত বিস্তার নিয়ে আওয়ামীলীগের দু-গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত জাহাঙ্গীর আলম শিকদার (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮দিন পর সে মারা যায়।
শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, নিত্যানন্দপুর ইউনিয়নের সাপখোলা গ্রামে আ.লীগ সমর্থিত ইউপি সদস্য টিটু শিকদার এর একজন সমর্থককে গত বৃহস্পতিবার সকালে বর্তমান আ.লীগের চেয়ারম্যান ফারুখ বিশ্বাসের লোকজন মারধর করে। এরই জের ধরে উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে সাপখোলা গ্রামের জাহাঙ্গীর আলম সিকদারের অবস্থা আশংকাজনক হলে তাকে সদর হাসপাতাল থেকে দায়িত্বরত চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।
এ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Leave A Reply

Your email address will not be published.