Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহের শৈলকুপায় ধান ক্ষেত থেকে ইজি বাইক চালকের মৃতদেহ উদ্ধার

jhenaidah-dath-body-recovary-pic-23-11-16মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় ধান ক্ষেত থেকে ইলিয়াছ আলী (২৬) নামের এক ইজি বাইক চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার উমেদপুর ইউনিয়নের গোবিন্দপুর বড় ক্যানেলের পাশের ধান ক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। সে নিত্যানন্দনপুর ইউনিয়নের উত্তর গোপালপুর গ্রামের ছবেদ আলীর ছেলে।
জানা যায়, গোপালপুর গ্রামের ইলিয়াছ আলী ইজি বাইক নিয়ে ভাড়া মারার উদ্দেশ্যে মঙ্গলবার বাড়ী থেকে বের হয়। তার মোবাইল ফোন বন্ধ দেখে পরিবারের লোকজন অনেক খোজাখুজি করতে থাকে।
এরপর বুধবার বিকেলে গোবিন্দপুর বড় ক্যানেলের পাশের ধান ক্ষেতে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
খবর পেয়ে পরিবারের লোকজন এসে মৃতদেহটি ইজি বাইক চালক ইলিয়াছ আলীর বলে সনাক্ত করে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, গলাই রশি দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। ইজি বাইক ছিনতাই করতেই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.