Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে এক বৃদ্ধার মৃত্যু

মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ: 
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নের রাজনগর গ্রামে মনজুয়ারা (৫৫) নামে এক বৃদ্ধা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে। দুই সন্তানের জননী নিহত মনজুয়ারা ঐ গ্রামের আব্দুল মজিদ মাষ্টারের স্ত্রী।  মঙ্গলবার দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতের বড় ছেলে ফারুক হোসেন জানান, মঙ্গলবার দুপুর তার মা শবে-বরাত উপলক্ষে বাড়ি-ঘর পরিষ্কারের কাজ করছিলেন। সে সময় তার নিজের থাকার ঘর পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হাশেম খাঁন বিদ্যুৎ স্পৃষ্টে এক বৃদ্ধার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.