Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহের শৈলকুপায় মাহেন্দ্র চলাচলের প্রতিবাদে বাস ও মটর চালিত ভ্যান শ্রমিকদের সড়ক অবরোধ

Shailkupa (Jhenaidah) Road block pic (2)-22-06-মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপা বাসষ্ট্যান্ডে রাস্তার মাঝখানে মটর চালিত ভ্যান ও বাস দাড় করিয়ে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা।
জানা যায়, শৈলকুপা-হাটফাজিলপুর রোডে মাহেন্দ্র গাড়ী চলাচল বন্ধের দাবীতে সোমবার সকাল ১০ টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত আধাঘন্টা যাবৎ সড়ক অবরোধ করে রাখে মটর চালিত ভ্যান ও বাস শ্রমিকরা। কবিরপুর বাসষ্ট্যান্ড ও তিন রাস্তার মোড়ে রাস্তার মাঝখানে বাস ও মটরচালিত ভ্যান দাড় করিয়ে সড়ক অবরোধ করায় আধাঘন্টা যাবৎ গাড়াগঞ্জ-শৈলকুপা ও হাটফাজিলপুর রোড়ে যান চালাচল বন্ধ থাকে। মুহুর্তে মাহেন্দ্র, বাস ও মটর চালিত ভ্যান শ্রমিকদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়।
বাস ও ভ্যান শ্রমিক নেতারা জানান, শৈলকুপা-হাটফাজিলপুর রোডে মাহেন্দ্র চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্বেও তারা জোরপূর্বক চলাচল করছে। এরই প্রতিবাদে বাস ও ভ্যান শ্রমিকরা একত্রিত হয়ে সড়ক অবরোধ করেছে। আঘাধন্টা যাবৎ সড়ক অবরোধ শেষে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ এম,এ হাশেম খান জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি সমাধানের জন্য সবার সাথে আলোচনা করা হবে।

Leave A Reply

Your email address will not be published.