Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

Jhenidah assult Photo 11-08-15

শৈলকুপা সংবাদদাতা :  ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চড়িয়ারবিল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ফিরোজ মন্ডল (২৮) নামের এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ফিরোজ মন্ডল একই উপজেলার যাদবপুর গ্রামের সঞ্জের মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ফিরোজ মন্ডল চড়িয়ারবিল বাজারে উচ্ছে বিক্রি করে সাইকেল যোগে বাড়ী ফিরছিল। পথিমধ্যে চড়িয়ারবিল বাজারের কয়েক’শ গজ দুরে এলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাঁপা দেয়। এতে সে মারাত্বক আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।

শৈলকুপা থানার ওসি এম এ হাশেম খান জানান, তার মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।

Leave A Reply

Your email address will not be published.