Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহের শৈলকুপায় ৭০ বছর বয়সী দম্পতি যুগলের ধুমধাম বিয়ে

Captureমনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ: 

ঝিনাইদহের শৈলকুপায় ৭০ বছর বয়সী এক দম্পতি যুগলের ধুমধাম বিয়ে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাতে তাদের বিয়ে সম্পন্ন হয়। এলাকার কতিপয় যুবকেরা স্বেচ্ছায় বাড়ী বাড়ী ঘুরে টাকা ও চাউল আদায় করে আনুষ্ঠানিকভাবে ধুমধাম করে তাদের বিয়ের আয়োজন করে। বিয়েতে এলাকার সবাই বরযাত্রী হিসেবে অংশগ্রহন করেন। গ্রামের লোকজন নিজেরাই রান্না-বান্না করে বিয়ে শেষে বরযাত্রীদের খাওয়া দাওয়ার আয়োজন করে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে শৈলকুপা পৌর এলাকার কবিরপুর গ্রামের মৃত ইসরাইল মন্ডলের ছেলে ৭০ বছর বয়সী আজিম উদ্দিন মন্ডলের সাথে ব্রাহিমপুর গ্রামের মৃত লোকমান শেখের ৬৫ বছর বয়সী বৃদ্ধা মেয়ে আমেনা খাতুনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই সূত্র ধরে মাঝে মধ্যেই উভয়ে গোপনে দেখা করতো। বিয়ের দিন সকালে আমেনা খাতুন প্রেমিক ইসরাইলের বাড়ীতে দেখা করতে এলে বিষয়টা এলাকার যুবকেরা জানতে পেরে উভয়ের সম্মতিতে তাদের বিয়ের আয়োজন করে।

বর ইসরাইল মন্ডল জানান, দীর্ঘদিন পূর্বেই তার স্ত্রী মৃত্যু বরণ করেছেন। সংসারে তার ৪ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। কিন্তু বৃদ্ধ বয়সে কেউ দেখা শোনা না করায় বাধ্য হয়ে তাকে এ বয়সে আবারো বিয়ে করতে হলো।

নববধু আমে খাতুন জানান, তার স্বামী অনেক দিন আগেই মারা গেছেন। এরপর থেকে ঝাউদিয়া আবাসনে বসবাস করেন। সংসারে ৩টি মেয়ে ছিলো, বিয়ে হয়ে গেছে। বৃদ্ধ লোকটি খুবই কষ্ট করে জীবন যাপন করে। মাঝে মাঝে তার কাছে ডিম কিনতে গিয়ে অনেক দু:খ প্রকাশ করতো। এভাবেই তাদের মধ্যে সু-সম্পর্ক গড়ে উঠে। অবশেষে তারা উভয়ে মিলে সিদ্ধান্ত নিয়েই এ বিয়েতে রাজি হয়। এই নব দম্পত্তি বাঁকী জীবন সুখে শান্তিতে একসাথে থাকার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

Leave A Reply

Your email address will not be published.