Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহের  স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর প্রচার মাইক ভাংচুর 

সুজন বিশ্বাস, শৈলকুপা ,ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপায় স্বতন্ত্র চেয়ারম্যান
প্রার্থীর প্রচার মাইক ভাংচুর করেছে
আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রতীকের
কর্মী-সমর্থকরা। ঘটানাটি ঘটেছে উপজেলার
আবাইপুর ইউনিয়নে। মঙ্গলবার বিকেলে
হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে
থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হেলাল
উদ্দিন বিশ্বাসের আনারস প্রতীকের প্রচার
মাইক ভাংচুর করা হয়। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে
পড়েছে এলাকায়।
স্বতন্ত্র প্রার্থী হেলাল উদ্দিন বিশ্বাস
অভিযোগ করেন, নৌকা প্রতিকের লোকজন
আনারসের প্রচার প্রচারণায় বাধা দিচ্ছে।
এছাড়াও আনারস প্রতীকের নিশ্চিত বিজয়
জেনে তার কর্মী-সমর্থকদের বিভিন্ন ভয়-
ভীতি দেখানো হচ্ছে। সুষ্ঠ ও নিরপেক্ষ
নির্বাচনের জন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ
কামনা করেন। এ ঘটনায় তিনি রির্টানিং
কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার
কাছে লিখিত অভিযোগ দেবেন বলে জানান।
তবে প্রতিপক্ষ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী
মোক্তার আহমেদ মৃধা মাইক ভাংচুরের ঘটনা
অস্বীকার করে বলেন, তারা নিজেরাইচেয়ারম্যান
ভেঙ্গে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা
করছে।
শৈলকুপা থানার ওসি মহিবুল ইসলাম জানান,
প্রচার মাইক ভাংচুরের ঘটনা শুনেছেন, এসবের
বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.