Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চর আড়–য়াকান্দি সাধুর মোড় এলাকা থেকে ১২ বোতল ফেন্সিডিলসহ সিদ্দিকুর রহমান (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে আটক করা হয়।

চরপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আলী আকবর খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, চর আড়–য়া কান্দি এলাকা দিয়ে ফেন্সিডিল পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সাধুর মোড়ে মোটর সাইকেলের গতিরোধ করে তল্লাসী চালানো হয়। সে সময় মোটর সাইকেলটির সিটের নিচ থেকে ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং সিদ্দিকুর রহমানকে আটক করা হয় এবং জব্দ করা হয় তার ব্যাবহারকৃত মোটর সাইকেল। আটককৃত সিদ্দিকুর রহমান শৈলকুপা উপজেলার মথুরাপুর গ্রামের সামসুদ্দিন মন্ডলের ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল বলে পুলিশ জানিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.