Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

images (8)মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ:
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভেড়াখালী গ্রামের কামরুজ্জামান (২১) নামে এক কলেজছাত্রকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত মধ্যরাতে তাকে কুপিয়ে হত্যা করে। নিহত কামরুজ্জামান ওই গ্রামের শরিফুল ইসলামের ছেলে। নিহত কামরুজ্জামান চুয়াডাঙ্গার আলমডাঙ্গা কৃষি ডিপ্লোমা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র । এলাকাবাসী জানায়, রাতে কামরুজ্জামান ঘরের দরজা খুলে শুয়ে ছিল। মধ্যরাতে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে পরিবারের লোকজন ঘরে ঢুকে তাকে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে হরিনাকুন্ডু থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষরা তাকে কুপিয়ে হত্যা করতে পারে। তিনি আরও জানান হত্যাকারীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

Leave A Reply

Your email address will not be published.