Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহে জামায়াতের আমিরসহ বিভিন্ন মামলায় ২৪ জন গ্রেফতার

Jhenaidah photo 04
গ্রেফতারকৃত জামায়াতের ঝিনাইদহ সদর উপজেলা আমির মতিয়ার রহমান।

ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতের আমিররসহ বিভিন্ন মামলার ২৪ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে আজ শনিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ এদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতের আমীর আলহেরা স্কুলের শিক্ষক মতিয়ার রহমান রয়েছেন। তাকে ঝিনাইদহ সদর উপজেলার সুরাট গ্রামের নিজ বাড়ি থেকে শনিবার ভোরে পুলিশ আটক করে। তার বাবার নাম মৃত রুস্তম আলী। ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ খবরের সত্যতা নিশ্চত করে জানান, নাশকতা সৃষ্টি ও বিভিন্ন মামলায় ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ঝিনাইদহ সদরে ১২ জন, কালীগঞ্জ উপজেলায় ৫ জন, শৈলকুপায় ৩ জন, কোটচাঁদপুরে ১ জন ও মহেশপুর উপজেলা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানোর পক্রিয়া চলছে বলে তিনি জানান।

Leave A Reply

Your email address will not be published.