Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহে জামায়াত নেতা গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মহিষগাড়ী গ্রাম থেকে হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ ইদ্রিস আলী ওরফে পান্নাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি রঘুনাথপুর গ্রামে কায়সার আলীর ছেলে।

শুক্রবার দুপুর ২ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ¬ব কুমার দেবনাথ জানান, নাশকতার আশঙ্কায় শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মহিষাগাড়ী গ্রাম থেকে ইদ্রিস আলী ওরফে পান্নাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় নাশকতারসহ বিভিন্ন মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.