Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহে তিন কিশোর ধর্ষকের আদালতে আত্মসমর্পন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ শহরের পৌর এলাকার চর মুরারীদহ গ্রামে ১১ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক ও তার দুই সহযোগি আদালতে আত্মসমর্পণ করেছে।

আত্মসমর্পণকারীরা হলো চর মুরারীদহ গ্রামের শহিদুল মন্ডলের ছেলে শান্ত (১৫), মতিয়ারের ছেলে দিদার (১৪) ও নজরুল ইসলামের ছেলে পল্টু (১৫)।

মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পারভেজ শাহরিয়ারের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ জুন) সকালে ওই স্কুলছাত্রী তার চাচা মতিয়ারের ঘরে বসে টিভি দেখছিল। সে সময় তার চাচাতো ভাই দিদার (১৪), দিদারের বন্ধু নজরুল ইসলামের ছেলে পল্টু (১৫) ও শহিদুল মন্ডলের ছেলে শান্ত (১৫) ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়।

সে সময় দিদার ও পল্টু ওই স্কুলছাত্রীর হাত-মুখ চেপে ধরে এবং শান্ত তাকে ধর্ষণ করে। স্কুলছাত্রীর চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এলে র্ধষক ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে বিকেলে ধর্ষিতাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Leave A Reply

Your email address will not be published.