Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহে দুই জামায়াতকর্মীসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ২২

মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ:
ঝিনাইদহে বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে দুই জামায়াতকর্মীসহ বিভিন্ন মামলায় ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, নাশকতার আশংকায় জেলার হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে (৪৫) ও বিশারত আলীর ছেলে বাশারুল ইসলাম (৩০) কে গ্রেফতার করা হয়। এছাড়া বিভিন্ন মামলায় হরিণাকুন্ডু থেকে আরও এক জন, সদর উপজেলা থেকে আট জন, শৈলকুপা থেকে পাঁচ জন, কালীগঞ্জ থেকে দুই, কোটচাঁদপুর থেকে দুই জন ও মহেশপুর থেকে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.