Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহে দু’দল গ্রামবাসির সংঘর্ষে একজন নিহত; আহত ১০

ঝিনাইদহ-748x3752ঝিনাইদহ প্রতিনিধি: সামাজিক বিরোধ নিয়ে ঝিনাইদহে আওয়ামী লীগ সমর্থক দু’দল গ্রামবাসির সংঘর্ষে আকামত মীর নামে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার ছয়াল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, ছয়াল গ্রামের আনোয়ার হোসেন ও শাহাবুদ্দিনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে সামাজিক বিরোধ চলে আসছে। এরই জের ধরে সকালে দু’পক্ষের লোকজন ঢাল, ভেলা, সড়কি, রামদা, লাঠি-সোঠা নিয়ে তুমূল সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত: ১০ জন আহত হয়েছে। দু’পক্ষের লোকজনই আওয়ামী লীগের কর্মী সমর্থক বলে ওসি জানান।
আহত আকামত মীরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এলাকায় চরম উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.