Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহে দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ:
ঝিনাইদহ শহরের চান্দা সিনেমা হলের পাশে নির্মাণাধীন বাড়ির দেয়াল ধসে জরিপ বিশ্বাস (২২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে। সে যশোর জেলার বড়খুদরা গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, জেলা শহরের চান্দা সিনেমা হলের পাশে জনৈক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির দেয়ালের পাশে ইট ভাঙছিলেন নির্মাণ শ্রমিক জরিপ বিশ্বাস। এ সময় পাশের দেয়ালটি ধসে তার উপর পড়ে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪ টার দিকে সে মারা যায়।

Leave A Reply

Your email address will not be published.