Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের গলিত লাশ উদ্ধার

Khokon Das Killed Pic in Jhenaidahমনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ থেকে নিখোঁজের ৫ দিন পর খোকন কুমার দাস (৩৮) নামের এক ইজিবাইক চালকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মোল্লাকোয়া গ্রামের একটি মাঠের আখক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত খোকন কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামের শ্যামা পদ দাসের ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, লাশটি ৫ দিন আগে নিখোঁজ হওয়া ইজিবাইক চালক খোকন দাসের। সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের বেজপাড়া ওয়ার্ডের মেম্বর সুদেব দাস লাশটি খোকন দাসের বলে সনাক্ত করেছেন।
ওসি আরো জানান, মাঠের মধ্যে পড়ে থাকা লাশের মুখ বাধা ছিল। সম্ভাবত ৩/৪ দিন আগে তাকে হত্যা করা হয়েছে। যার কারনে লাশটি পঁচে গলে গেছে। তিনি ধারণা করছেন, ইজিবাইক ছিনতাই করার জন্য তাকে হত্যা করা হতে পারে।
উল্লেখ্য গত ২২ জুন দুপুর থেকে নিখোঁজ হয় ইজিবাইক চালক খোকন দাস। এরপর থেকে পরিবারের সদস্যরা তাকে খুঁজে পাচ্ছিল না। মোবাইল ফোনও বন্ধ ছিল। পরিবারের সদস্যরা খোকনের নিখোঁজের বিষয়টি থানা পুলিশকে অবহিত করে।
এদিকে নিখোঁজ ইজিবাইক চালকের লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কোটচাঁদপুর সার্কেল এএসপি আলী আযম খান।

 

Leave A Reply

Your email address will not be published.