Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নের কল্যাণপুর গ্রামে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল ৬ষ্ট শ্রেণীর এক ছাত্রী। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন গিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন।

উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কল্যাণপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে মুদি দোকানদান সাগর হোসেনের সাথে একই গ্রামের ৬ষ্ট শ্রেণীতে পড়–য়া এক স্কুল ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়েছে।
এমন সংবাদে ভিত্তিতে নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন স্কুল ছাত্রীর বাড়ীতে হাজির হয় এবং তার পিতা-মাতাকে বুঝিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেয়। সেসময় ছেলে ও মেয়ের পরিবারের নিকট থেকে মুচলেকা নেওয়া হয়। নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন জানান, বাল্যবিয়ে নামক ব্যাধিটি সমাজ থেকে চিরতরে দুর করে দিতে প্রশাসন কাজ করে যাচ্ছে। যেখানেই বাল্য বিয়ে হবে সেখানেই প্রশাসন গিয়ে হাজির হবে। বাল্যবিয়ে রোধে সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.