Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ:
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থেকে রুবেল হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ এসময় তার কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। রুবেল মহেশপুর উপজেলার মাইলবাড়ীয়া গ্রামের ওবাইদুল হোসেনের ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর শহরের দবীর হোসেনের পেট্রোল পাম্পের সামনে থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ রুবেল হোসেনকে গ্রেফতার করা হয়। থানায় তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করার অভিযোগ রয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.