Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহে বন্দুকযুদ্ধে নিহত ২

বন্দুকযুদ্ধে

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার তেতুলবাড়িয়া এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দেশে তৈরি একটি স্যুটার গান, ২ রাউন্ড গুলি, ৬টি হাসুয়া ও ৫টি বোমা উদ্ধার করেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নলডাঙ্গা ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামের উত্তরের মাঠে এ ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তেতুলবাড়িয়া এলাকায় একদল দুর্বৃত্ত নাশকতা সৃষ্টির জন্য অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ সদর থানার টহল পুলিশ তেতুলবাড়িয়ার রাস্তায় টহল দিচ্ছিল। টহলের একপর্যায়ে তেতুলবাড়িয়া গ্রামের উত্তর মাঠের মধ্যে পৌঁছালে দুর্বৃত্তরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। সেসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে প্রায় ২০ মিনিট গুলি বিনিময় হয়। এসময় তিনজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। গোলাগুলি শেষে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ দু’জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। আহত পুলিশ সদস্যদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.