Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহে বিএনপির মিছিলে পুলিশের বাঁধা

Jhenidah BNP Photo 04-04-16মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচী আওতায় ঝিনাইদহে পুলিশের বাঁধায় বিক্ষোভ মিছিল করতে পারেনি জেলা বিএনপি।
সোমবার সকাল ১১ টার দিকে শহরের গীতাঞ্জলী সড়কের জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের পোষ্ট অফিস মোড়ে পৌঁছালে পুলিশ বাঁধা দেয়।
পুলিশি বাধায় সেখানেই বিক্ষোভ সমাবেশ করে তারা। পৌর বিএনপি’র সভাপতি জাহিদুজ্জান মনার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এ্যাড. এস.এম.মশিয়ুর, থানা বিএনপি’র সভাপতি এ্যাড. কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস ও জেলা বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু। বক্তারা অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান।

Leave A Reply

Your email address will not be published.