Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহে বিএনপি ও জামায়াতে নেতাকর্মীসহ গ্রেফতার ১৭

ঝিনাইদহ প্রতিনিধি: নাশকতার আশঙ্কায় ঝিনাইদহ জেলার ৫ উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের পুলিশ কন্টোল রুমের দায়িত্বরত পুলিশ সদস্য রিপন হোসেন জানান, নাশকতার সৃষ্টির পরিকল্পনা করেছে এমন অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে জেলার ৫ উপজেলা থেকে বিএনপি ও জামায়াতে ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে সদর উপজেলা থেকে ২ জন, কোটঁচাঁদপুর উপজেলা থেকে ১ জন, কালীগঞ্জ উপজেলা থেকে ২ জন, মহেশপুর উপজেলা থেকে ২ জন ও হরিণাকুন্ডু উপজেলা থেকে ১০ জনকে আটক করা হয়। বর্তমানে গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো প্রস্তুতি চলছে।

Leave A Reply

Your email address will not be published.