Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহে বিভিন্ন মামলায় গ্রেফতার ১৬

ঝিনাইদহ সংবাদদাতা :

ঝিনাইদহে নাশকতার আশংকায় এক জামায়াতকর্মীসহ বিভিন্ন মামলায় ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালানো হয়। ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে হরিণাকুন্ডু উপজেলার কাপাসহাটিয়া ইউনিয়নের ভাতুড়িয়া গ্রামের সাত্তার সর্দ্দারের ছেলে জামায়াত কর্মী জাফর সর্দ্দার (৪০) কে গ্রেফতার করা হয়। এছাড়া বিভিন্ন মামলায় হরিণাকুন্ডু উপজেলা থেকে আরও ১ জন, সদর উপজেলা থেকে ৬ জন, শৈলকুপা থেকে ৪ জন, কালীগঞ্জ থেকে ২ জন ও মহেশপুর উপজেলা থেকে ২ জন গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Leave A Reply

Your email address will not be published.