ঝিনাইদহে বিভিন্ন মামলায় গ্রেফতার ১৯
ঝিনাইদহে ৬ টি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, চুরি, ছিনতাই, নারী নির্যাতন ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামী গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। সেসময় সদর উপজেলা থেকে ছয় জন, কোটচাঁদপুর থেকে তিন, শৈলকুপা থেকে তিন জন, হরিণাকুন্ডু থেকে তিন কালীগঞ্জ থেকে দুই জন, ও মহেশপুর উপজেলা থেকে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
