ঝিনাইদহে ভাগ্নের হাতে মামা খুন, আহত-৫
মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ: পারিবারিক কলহের জের ধরে ঝিনাইদহে ভাগ্নের হাতে মামা খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। এসময় আহত হয়েছে আরও ৫ জন। সোমবার দুপুরে হরিণাকুন্ডু উপজেলার দারিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে ২০০৮ সালের ৪ এপ্রিল জোয়াদ আলী হত্যা মামলার হাজিরা দিতে ওই গ্রামের ইউপি সদস্য আলফাজ উদ্দিন, তার ভাতিজা আকরামসহ অন্যানোরা আদালতে আসে।
আদালতে ভাতিজা আকরাম হোসেনের আসতে দেরি হওয়ায় চাচা আলফাজ ও ভাতিজা আকরামের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে চাচা আলফাজ ভাতিজা আকরামকে থাপ্পড় মারে। বাক-বিতন্ডার বিষয়টি আকরাম হোসেন ভাগ্নে হাবিবুরকে জানায়।
এরই এক পর্যায়ে দুপুরে আদালত থেকে বাড়ী ফিরলে ভাগ্নে হাবিবুর ভাতিজা আকরামকে সাথে নিয়ে মামা আলফাজের উপর হামলা চালিয়ে কুপিয়ে মারাত্বক যখম করে।
সেসময় পরিবারে অন্যান্য সদস্যরা ছুটে এসে বাঁধা দিলে ভাগ্নে আকরাম তাদেরকেও কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে সেখান থেকে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক আলফাজকে মৃত বলে ঘোষণা করে।