Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহে যায়যায়দিনের দশম জন্ম দিন পালিত

Jaijaidin Birth Day Kaligonj, Jhenaidah 6.6 (7)মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ:

ঝিনাইদহের কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে যায়যায়দিনের দশম জন্ম দিন পালিত হয়েছে। শনিবার সকাল নয়টায় কালীগঞ্জ শহরের মেইন বাসস্টান্ডের যায়যায়দিন পত্রিকার স্থানীয় প্রতিনিধির অফিস থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যায়যায়দিনের কালীগঞ্জ সংবাদদাতা তারেক মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র মোসতাফিজুর রহমান বিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমী) শাহানাজ পারভীন, কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন ও ইউপি চেয়ারম্যান গোলাম রসুল। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যম কর্মী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক মানবকন্ঠের ঝিনাইদহ প্রতিনিধি শাহজাহান আলী বিপাশ। অনুষ্ঠান শেষে যায়যায়দিনের দশম বর্ষ পুর্তির কেক কাটেন সাংসদ আনোয়ারুল আজিম আনার।Jaijaidin Birth Day Kaligonj, Jhenaidah 6.6 (2)

অনুষ্ঠানে আগত অতিথিরা তাদের বক্তব্যে বলেন যায়যায়দিন পূর্বের ন্যায় আগামি দিনগুলোতে নিরপেক্ষ, সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে পাঠকের হাতে পৌছে দেবে প্রতিদিন। যায়যায়দিন দেশের পিছিয়ে পড়া অধিকার বঞ্চিত নির্যাতিত মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

Leave A Reply

Your email address will not be published.