Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহে র‌্যাবের অভিযানে দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার উত্তরপাড়া গ্রামের মসজিদের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান এলজি উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, উত্তরপাড়া গ্রামে অস্ত্র কেনা বেচা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল ওই গ্রামে অভিযান চালায়। এসময় উত্তরপাড়া জামে মসজিদের পাশ থেকে ওয়ান শুটার গান এলজি উদ্ধার করে।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এ এস পি নুরুজ্জামান জানান, অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.