Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত

বন্দুকযুদ্ধ bondukjuddho

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে শহিদুল ইসলাম ওরফে পচা নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই র‌্যাব সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
র‌্যাব-৬ এর ঝিনাইদহ কোম্পানি কমান্ডার মনির আহমেদ জানান, জেলার হরিণাকুণ্ড উপজেলার ফলসি বটতলা এলাকায় একদল সন্ত্রাসী অবস্থান করছিল। এ সময় র‌্যাবের টহল গাড়ি সেখানে গেলে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে পচা ঘটনাস্থালেই নিহত হন। অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়।
তিনি জানান, এ সময় ঘটনাস্থল থেকে একটি শাটার গান ও দুই রাউন্ড গুলি জব্দ করে র‌্যাব। এ সময় র‌্যাবের দুই সদস্যও আহত হয়েছেন বলে জানান তিনি।
র‌্যাব জানায়, নিহত সন্ত্রাসী শহিদুল ইসলাম পচা (৪৩) উপজেলার দৌলতপুর ইউনিয়নের পারদখলপুর গ্রামের তোরাব আলীর ছেলে।

Leave A Reply

Your email address will not be published.