Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আহত ২০

ব্যুরো অফিস, ঝিনাইদহ:
গত ৮ সেপ্টেম্বর আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে খুলনা থেকে যাত্রীবাহী (ঢাকা মেট্রো-ব-১১-০১২০) নিউ সুমন গড়াই গাড়িটি ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের খড়িখালী আমতলা নামক স্থানে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রচণ্ড জোরে গাছের সাথে ধাক্কা খায়। এ ঘটনায় ২০ যাত্রী আহত হয়।
ঘটনাস্থলে উপস্থিত সদর থানার এসআই মো. কামরুজ্জামান জানান, বেপরোয়া গাড়ি চালানোর জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আহত যাত্রীদেরকে স্থানীয় ক্লিনিক ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মো. রফিক (২৮), একই উপজেলার দুধসর ইউনিয়নের মো. মিন্টু (৩০), কালিগঞ্জ উপজেলার নেয়ামতপুর ইউনিয়নের আফতাব হোসেন (৫৫), ঝিনাইদহ পৌসভার খাজুরা পূর্বপাড়ার আব্দুল করিম (২৫), সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের রামনগর গ্রামের দলিলুর রহমান (৪০)। এছাড়াও খুলনার বাসিন্দা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. বেলাল হোসেন (২৫) ও বগুরা জেলার শাহজাহানপুর থানার আতুয়ার রহমান (৩৭) সহ কয়েকটি শিশু গুরুতর আহত হয়েছে। হাসপাতালে কর্মরত চিকিৎসক জানান, বেশ কয়েকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক।

Leave A Reply

Your email address will not be published.