Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতার দাবিতে র‌্যালী

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ : ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় জনসচেতনতায় র‌্যালী, গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমুলক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সড়ক চাই ঝিনাইদহ জেলা শাখা এ সকল কর্মসুচির আয়োজন করে। এ উপলক্ষে সোমবার সকাল ১০ টার দিকে জেলা শহরের মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধ পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালীতে নের্তৃত্বদেন ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান ও চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন। এরপর র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর সভার সামনে গিয়ে শেষ হয়। পরে ডাঃ কে আহম্মেদ কমিউনিটি সেন্টারে জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমুলক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান ও চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন। এছাড়াও জেলা পুলিশ সুপার আলতাফ হোসেন, পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম, ‘নিরাপদ সড়ক চাই’ এর ঝিনাইদহ শাখার যুগ্ম আহবায়ক এমদাদুল হক, শারমিন জোয়ারদার ম্যাডোনা সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও গাড়ি চালকরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালায় ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান ও চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, সারা দেশে চালকদের অসচেতনতার কারনে বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। তাই সড়ক দুর্ঘটনা এড়াতে সচেতন ভাবে চালকদেরকে গাড়ি চালাতে হবে। কেননা তারা সচেতন ও প্রশিক্ষিত হলে দেশে শুণ্যের কোঠায় নেমে আসবে সড়ক দুর্ঘটনা।

পাশাপাশি চালকদেরকে আরো দক্ষ করে গড়ে তুলতে দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে প্রশিক্ষণ কর্মশালা।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.