Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহে ১৪ দফা দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মানববন্ধন

Jhenidah Education Photo 21.06.15

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ : বেতন ও চাকরি কমিশনের প্রস্তাবিত রিপোর্টে পদ আপগ্রেড, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহালসহ ১৪ দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। রবিবার সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে সরকারি কেসি কলেজ শাখা এ মানববন্ধনের আয়োজন করে। এসময় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সরকারি কেসি কলেজ শাখার সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. বিএম রেজাউল করিম, উপাধ্যক্ষ রেজাউল করিম, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সহ-সভাপতি মহব্বত হোসেন টিপু, কলেজ শাখা সাধারন সম্পাদক ইউনুচ আলী প্রমুখ। মানববন্ধনে বক্তরা বলেন, আমরা শিক্ষক সমাজ জাতির মেরুদন্ড। আমাদের বাইরে রেখে কোন কিছুই সম্ভব নয়। তাই আমাদের নেয্য দাবি দাওয়া মেনে নিতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

Leave A Reply

Your email address will not be published.