Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহ কালীগঞ্জে ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধে নিহত ১, আহত ২

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। গত মঙ্গলবার ভোর রাত ৩ টার দিকে উপজেলার পাতিবিলা ব্রিজের নিকট এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছে দুই পুলিশ সদস্য। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও রামদা উদ্ধার করেছে।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, জেলার কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ-কোটচাদপুর সড়কের পাতিবিলা ব্রিজের নিকট মঙ্গলবার ভোর রাত ৩ টার দিকে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে কালীগঞ্জ থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় পুলিশ পাল্টাগুলি চালালে উভয়ের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। কিছু সময় বন্দুকযুদ্ধ চলার পর ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে এক ডাকাতের লাশ উদ্ধার করা হয়। বন্দুক যুদ্ধে আহত হয় দুই পুলিশ কনস্টেবল। তখন ঘটনাস্থল থেকে ১টি শার্টারগান, এক রাউন্ড গুলি ও ২টি রামদা উদ্ধার করে পুলিশ। আহত দুই পুলিশ কনস্টেবল হচ্ছে রেজা হোসেন ও সঞ্জয় সামন্ত।
লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে রাখা হয়েছে। নিহতের নাম পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.