Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহ দাকোপে তরমুজের বাম্পার ফলন হলেও, দাম কম থাকায় কৃষকদের মাথায় হাত।

DSC02230.psdএস এম, মামুনুর রশিদ,দাকোপ প্রতিনিধি: 

ঝিনাইদহ  দাকোপে তরমুজের বাম্পার ফলন হলেও সঠিক দাম না পাওয়ায় হতাশায় ভুগছে কৃষকরা।দাকোপের বাজুয়া অঞ্চলের মাঠে পড়ে আছে হাজার হাজার পিচ তরমুজ। ব্যাপারি না আসায় বিক্রি হচ্ছে না, কোনোরকম প্রাকৃতিক দূর্যোগ,শিলাবৃষ্টি হলে সব নষ্ট হয়ে যাবে।। মাত্র হাতে গোনা যে তরমুজ ব্যবসায়ীরা এসেছে তারা তরমুজের যে দাম বলছে তাতে কৃষকদের উৎপাদন খরচ উঠবে না বলে জানিয়েছেন কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, এবার ৩০০ হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে। গতবার চাষাবাদ হয়েছিল ২৩৫ একর জমিতে। এবার বেশী জমিতে তরমুজের চাষ হয়েছে ফসলও ভাল কিন্তু সঠিক দাম না পাওয়ায় বড় ধরণের লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। সরেজমিনে ঘুরে দেখা যায় সময়মত ব্যাপারী না আসায় ক্ষেতের মধ্যে হাজার হাজার পিচ তরমুজ পড়ে রযেছে। কৈলাশগঞ্জের তরমুজ চাষি সুনীল মন্ডল, অজয় মৃধা, তারক মন্ডল জানান এক বিঘা জমিতে তরমুজের চাষ করতে ব্যায় হয়েছে ১২ থেকে ১৪ হাজার টাকা অথচ ব্যপারি ও ফড়িয়ারা বিঘাপ্রতি তরমুজের দাম দিতে চাচ্ছে ৮ থেকে ১০ হাজার টাকা। বাজুয়ার সুভাষ ঘরামী ও গৌরপদ হালদার জানান আমন ধান করে মারাত্মক লোকসান হয়েছিল, সে লোকসান কাটিয়ে ওঠার জন্য ব্যাংক ও সংস্থা থেকে লোন করে তরমুজের চাষ করেছিলাম কিন্তু ন্যায্য মূল্য না পাওয়ায় ধার দেনা কিভাবে পরিশোধ হবে সে চিন্তায় রাতে ঘুমাতে পারছি না। দাকোপের কৃষকরা অভিযোগের সুরে বলেন, ফসল ভাল হয়ে কি হবে সঠিক দামে না বিক্রী হলে সে ফসল দিয়ে কি লাভ? কৃষকদের শ্রম অর্থ সবই গেল এখন কিভাবে তারা লোকসান কাটিয়ে উঠবে সেই চিন্তায় চোখে অন্ধকার দেখছেন।

Leave A Reply

Your email address will not be published.