Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহ মহেশপুর সীমান্তে বাংলাদেশী কিশোরকে গুলি করে হত্যা

download

 

মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ:

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ন্যাপা  ইউনিয়নের খোলাশপুর সীমান্ত এলাকায় হাসান আলী (১৬) নামের এক কিশোরকে গুলি করে হত্যা করা হয়েছে।  বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর হাসান আলী ন্যাপা ইউনিয়নের বাকোশপোতা গ্রামে জাহাঙ্গীর আলীর ছেলে। এলাকাবাসী জানায়, হাসান আলীসহ আরও কয়েকজন রাতে খোশালপুর সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আনতে যায়। সে সময় সীমান্ত এলাকায় পৌছালে কে বা কারা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে হাসান আলীর সঙ্গীরা তাকে গুলিবিদ্ধ অবস্থায় বাড়ী নিয়ে আসছিল পথিমধ্যে সে মারা যায়।

এলাকাবাসীর ধারণা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ হাসান আলীকে গুলি করে হত্যা করেছে। তবে তা অস্বীকার করে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার এস এম মনিরুজ্জামান বলেন, মহেশপুর উপজেলার খোলাশপুর সীমান্তে এ ধরণের কোন ঘটনা ঘটেনি। বিএসএফ এর গুলিতে ওই যুবক মারা গেছে এমন কোন আলামত পাওয়া যায় নি।
এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন বলেন, সীমান্ত এলাকা থেকে এক কিশোরের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

Leave A Reply

Your email address will not be published.