Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহ মহেশপুর সীমান্তে ভারতীয় মদ উদ্ধার

Jhenidah atok Photo 25-08-15ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোররাতে মহেশপুর উপজেলার খোশালপুর গ্রামের মাঠ থেকে ২৩ বোতল ভারতীয় মদ আটক করা হয়। ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর পরিচালক এস এম মনিরুজ্জামান,বিজিবিএম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাঘাডাংগা বিওপির টহল কমান্ডার হাবিলদার শাহীন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে খোশালপুর গ্রামের মাঠ হতে ২৩ বোতল ভারতীয় মদ আটক করে। যার আনুমানিক মূল্য ৩৪ হাজার ৫’শ টাকা। আটককৃত মালামাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা করা হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.