Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহ শহরে কৃষকলীগ নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ :

ঝিনাইদহ শহরের সরকারী কেসি কলেজের ছাত্রী হোস্টেলের সামনে সদর পৌর কৃষকলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হানিফ (৪৫) কে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বৃহ¯প্রতিবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। সে জেলা শহরের ব্যাপারী পাড়ার মৃত মইনুদ্দিনের ছেলে।

ঝিনাইদহ সদর সার্কেল এএসপি গোপিনাথ কানজিলাল জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে জেলা শহরের চুয়াডাঙ্গা বাস স্টান্ডে মোহাম্মদ হানিফ চায়ের দোকানে হাত ধুতে যায়। তখন ৪/৫ জন মুখোশধারী দুর্বৃত্ত তাকে ধাওয়া করে সরকারী কেসি কলেজের মহিলা হোস্টেলের সামনে নিয়ে যায়। এসময় সেখানে তারা মোহাম্মদ হানিফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় স্থানীয়দের সহযোগীতায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়। তবে কারা কেন এ ঘটনা ঘটিয়েছে তা জানাতে পানেনি তিনি। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। তবে এ ব্যাপারে থানায় এখনও কোন মামলা হয়নি।

এদিকে জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আশরাফুল আলম জানান, জেলা শহরে কৃলকলীগ নেতার উপর দুর্বৃত্তদের হামলা অত্যন্ত নিন্দনীয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি মোহাম্মদ হানিফের উপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানাচ্ছি।

Leave A Reply

Your email address will not be published.