Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহ সরকারী ভেটেরিনারী কলেজের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী

Jhenidah student Photo 30-07-15 (3)

ঝিনাইদহ প্রতিনিধি : বিশ্ববিদ্যালয়ের অনুষদের দাবীতে ২য় দিনের মত ঝিনাইদহ সরকারী ভেটেরিনারী কলেজের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার দুপুরে সরকারী ভেটেরিনারী কলেজের মেইন ফটকে ১ম ও ২য় বর্ষের ১২০ জন শিক্ষার্থী অবস্থান কর্মসূচী পালন করে।  ২ ঘন্টাব্যাপী এই কর্মসূচীতে কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী মিশুক মনি, আব্দুস সামাদ, ফাহিম হোসেন, অর্পিতা, হেমা খাতুন, আশিকুর রহমান, জিমি খাতুন, নাঈম হোসেন, ইমরান হোসেন, অনিকসহ অন্যান্যেরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, এই কলেজে মানসম্মত কোন স্থায়ী শিক্ষক নেই। যে কারণে বিশ্বমানের ভেটেরিয়ান হওয়ার পক্ষে বাধা। অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের অনুষদ বাস্তবায়নের জন্য বক্তারা আহ্বান জানান। তা না হলে কঠোর কর্মসূচী পালনের ঘোষনা দেয় তারা।

বাংলাদেশেরপত্র/এডি/এ

 

Leave A Reply

Your email address will not be published.