Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

টঙ্গীতে অস্ত্র গোলাবারুদসহ ৪ জেএমবি আটক

t g

গাজীপুরের টঙ্গীর কলেজ গেইট এলাকায় জেএমবির প্রশিক্ষণ ক্যাম্পে আজ বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়েছে র‌্যাব-১। এ সময় জেএমবির দক্ষিণাঞ্চলের প্রধান মাহমুদুল হাসানসহ ৪ জেএমবি সদস্যকে আটক করা হয়। পরে সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের টঙ্গীর কলেজ গেইট মোক্তার বাড়ী রোড এলাকায় একটি ছয় তলা ভবনের চারতলায় জেএমবির প্রশিক্ষণ কেন্দ্রের সন্ধান পায় র‌্যাব। সে অনুযায়ী আজ ভোর ৪ টার দিকে ঐ ভবনে অভিযান চালায় তারা। ভবনের চারতলা থেকে জেএমবির দক্ষিণাঞ্চলের আমীর মাহমুদুল হাসান তানভীর (২৪) সহ ৪ জেএমবি সদস্যকে আটক করা হয়। পরে সেখানে তল্লাশি করে বোমা, বোমা তৈরির সরঞ্জাম, একটি বিদেশি পিস্তল, একশ রাউন্ড গুলি ও জিহাদি বই উদ্ধার করা হয়।

জেএমবির আমির মাহমুদুল হাসানের বাড়ি সিরাজগঞ্জে। আটককৃত অন্য জেএমবির সদস্যরা হলো আশিকুল আকবর আবেদ, নাজমুস শাকিব ও শরিয়ত উল্লাহ শুভ। এরা গাজীপুরে কোন নাশকতার পরিকল্পনা করছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে র‌্যাব।

Leave A Reply

Your email address will not be published.