Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

টঙ্গীতে ছাত্রের আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু

শামীমা খানম: গাজীপুরে টঙ্গীর এরশাদনগর ২নং বøকের একটি বাড়িতে অগ্নিকান্ডে রানা (১২) নামের এক শিশুর নিহত এবং দগ্ধ হয়েছে তার পিতা মনির হোসেন (৩৫) ও ভাই রাজিব (১৫)। আগুনে পুড়েছে ২টি ঘর ও পাচটি দোকান। বৃহস্পতিবার ভোরে টঙ্গী এরশাদ নগর এলাকার দুই নং বøকের মনির হোসেনের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়ন স্টেশন অফিসার মো: আতিকুর রহমান এবং স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৫টার দিকে এরশাদ নগর এলাকার মনির হোসেনের বাড়িতে আগুন লাগে। মূহুর্তেই আগুন বিভিন্ন ঘরে এবং বাড়ি সংলগ্ন দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে শুরু করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিন ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে রানা ঘটনাস্থলেই নিহত এবং তার ভাই বাজিব ও পিতা মনির হোসেন দগ্ধ হয়েছে। দগ্ধদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই ফায়ার সার্ভিস কর্মকর্তা আরো জানান, এ অগ্নিকান্ডে ওই বাড়ির দুইটি ঘর, সংলগ্ন পাচটি দোকান ও মালামাল পুড়ে গেছে। গ্যাসের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।

Leave A Reply

Your email address will not be published.