Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

টঙ্গীতে নারীর গলা কাটা লাশ উদ্ধার

টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি: টঙ্গীর এরশাদ নগর হতে নার্গিস আক্তার (৪৫) নামে এক মহিলার গলাকাটা লাশ উদ্ধার করেছে টঙ্গী মডেল থানা পুলিশ । ঘটনাটি ঘটে বুধবার রাত সাড়ে বারোটায় টঙ্গীর ১নং ব্লকের কামাল হোসেনের বাড়ীতে। নিহত নার্গিসের বাড়ি ময়মনসিংহ জেলার জয়েরচর গ্রামে। সে এরশাদ নগর ১নং ব্লকের কামাল হোসেন এর বাড়ীর ভাড়াটিয়া।
টঙ্গী মডেল থানার এস.আই মনির হোসেন বলেন, রাত সাড়ে বারোটায় নার্গিসের রুমের বিছানায় তার গলাকাটা অবস্থায় লাশ উদ্ধার করে গাজীপুরে মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে টঙ্গী মডেল থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ফিরোজ তালুকদার পিপিএমবার।

Leave A Reply

Your email address will not be published.