Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

টপ অর্ডারে ব্যাটসম্যানদের দারুণ এক লজ্জা দিলেন বোলার রিয়াজ

s-3স্পোর্টস ডেস্ক:

টপ অর্ডারে ব্যাটসম্যানদের দারুণ এক লজ্জা দিলেন পাকিস্তানি বোলার ওয়াহাব রিয়াজ। জিম্বাবুয়ের বোলারদের বিপক্ষে শীর্ষ ব্যাটসম্যানরা যখন একের পর এক উইকেট বিসর্জন দিতে শুরু করলো তখন রীতিমত জেনুইন ‘ব্যাটসম্যান’ হিসেবে আবির্ভূত হয়ে গেলেন আট নম্বরে নামা ওয়াহাব রিয়াজ। জিম্বাবুয়ের বিপক্ষে দলের সবচেয়ে খারাপ মুহূর্তে ব্যাট হাতে দাঁড়িয়ে গেলেন ওয়াহাব রিয়াজ। খেললেন ক্যারিয়ার সেরা ইনিংস। অপরাজিত থাকলেন ৫৪ রানে। ৬ষ্ঠ উইকেট হিসেবে শোয়েব মাকসুদ আউট হয়ে যাওয়ার পর অষ্টম ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন রিয়াজ। এরপর মিসবাহ-উল হকের সঙ্গে গড়েন ৪৭ রানের জুটি। ২০২ রানের মাথায় মিসবাহ আউট হয়ে গেলে পাকিস্তানের ইনিংসকে ২৩৫ রানের চ্যালেঞ্জিং পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রিয়াজ। ৪৫ বলে পূরণ করেন ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৪৬ বলে অপরাজিত ছিলেন ৫৪ রানে। ৬টি বাউন্ডারি এবং ১টি ছক্কায় সাজানো ছিল রিয়াজের এই ইনিংস। অসাধারণ এই ইনিংসে খেলে রিয়াজ বুঝিয়ে দিলেন জিম্বাবুয়ে বোলাররা এতটা বিধ্বংসী ছিল না। অথচ নিজেদের ভুলেই উইকেট বিসর্জন দিয়ে এসেছে পাকিস্তানি ব্যাটসম্যানরা।

Leave A Reply

Your email address will not be published.