Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে সফরকারী বাংলাদেশ। এর আগে গায়ানায় ৪৮ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর টানা ম্যাচ জিতে ওয়ানডে সিরিজটা নিশ্চিত করতে চান অধিনায়ক মাশরাফি মুর্তজারা।

আজকের এই ম্যাচের উইকেটে পরিবর্তন আনার কারণেই টস জিতে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি। প্রথম ম্যাচ জয়ের কারণে এই ম্যাচে টিমে কোনো পরিবর্তন আনা হয়নি।

বাংলাদেশের জন্য ম্যাচটি যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ওয়েস্ট ইন্ডিজের কাছেও। বাংলাদেশের কাছে সিরিজ হার ঠেকাতে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের সামনে। তাই জয়ের সব পরিকল্পনা নিয়ে মাঠে নামবে গেইল-রাসেলরা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রিস গেইল, এভিন লুইস, সাই হোপ (উইকেটরক্ষক), জ্যাসন মোহাম্মদ, শিমরন হেটমায়ার, জ্যাসন হোল্ডার (অধিনায়ক), রভম্যান পাওয়েল, দেবেন্দ্র বিশু, কিমো পল, অ্যাশলে নার্স, আলজারি জোসেফ।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মুশফিুকর রহীম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন এবং মোস্তাফিজুর রহমান।

Leave A Reply

Your email address will not be published.