Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত বাংলাদেশের

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ও ভারতের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি নিষ্প্রাণ ড্রয়ের পর আজ থেকে শুরু হলো ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়। বাংলাদেশ দলে আজ দুজনের অভিষেক হচ্ছে। লিটন কুমার ও মুস্তাফিজুর রহমান প্রথমবারের মতো ওয়ানডে একাদশে সুযোগ পেয়েছেন।

প্রথমবারের মতো চার পেসার নিয়ে ওয়ানডে খেলবে বাংলাদেশ। মাশরাফি বিন মুর্তজার সঙ্গে পেসার হিসেবে রয়েছেন তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান। রনি তালুকদার, মুমিনুল হক ও আরাফাত সানী দলের বাইরে থাকবেন।

বাংলাদেশ একাদশ :
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান রুম্মান, নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।

Leave A Reply

Your email address will not be published.