Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

টাইগারদের উড়িয়ে দেওয়ার পরিকল্পনা অস্ট্রেলিয়ার

s-9স্পোর্টস ডেস্ক:
চলতি বিশ্বকাপ ক্রিকেটে বাউন্সি উইকেটে আগুন ঝড়াচ্ছেন পেসাররা। বিশেষ করে স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বোলাররা পাচ্ছেন বাড়তি সুবিধা। এরই ধারাবাহিকতায় আগামী ২১ ফেব্র“য়ারি গ্যাবায় গতির ঝড় তোলার অপেক্ষায় অসি শিবির। যেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। এই ম্যাচে পেস ঝড়ে টাইগারদের উড়িয়ে দেয়ার পরিকল্পনাই করছে মাইকেল ক্লার্ক বাহিনী। আগামী শনিবার বাংলাদেশের ম্যাচটি হবে ব্রিসবেনের গ্যাবায়। এমনিতেই গ্যাবার উইকেট বেশ বাউন্সি, পেস বোলারদের জন্য যা রীতিমতো সহায়ক। এর ওপর ব্রিসবেনে হচ্ছে প্রচুর বৃষ্টি। ভেজা আবহাওয়ায় গ্যাবার উইকেট পেসারদের আরও বেশি সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলেই মনে করেন অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান। এই কারণেই চারজন পেসার নিয়ে খেলার কথা ভাবছেন তিনি। বুধবার ব্রিসবেনে দলের অনুশীলন শেষে তিনি বলেন, ‘আমরা একজন বাড়তি অলরাউন্ডার বা বাড়তি একজন গতিশীল বোলার নিয়ে খেলব কিনা তা ভাববার বিষয়। এটা নির্ভর করে উইকেটের ওপর। বৃষ্টি বন্ধ হওয়ার আগে এই সিদ্ধান্ত নিতে পারছি না আমরা।’ বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে রীতিমতো নাস্তানাবুদ করেছে। পেয়েছে ১০৫ রানের বিশাল জয়। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাই ভালো করতে মরিয়া মাশরাফি বাহিনীও।

Leave A Reply

Your email address will not be published.