Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

টাঙ্গাইলের মির্জাপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫,আহত ১০

images (3)টাঙ্গাইলের মির্জাপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে ৫জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১০জন আহত হয়েছেন। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- বিমান বাহিনীর সার্জেন্ট আশরাফুল হোসেন, বাংলাদেশ ব্যাংকের ক্যাশ কর্মকর্তা আতাউর রহমান, সাভারের জমিদ আলী, আনিসুর ইসলাম ও আব্দুর কুদ্দুস।

মির্জাপুর হাইওয়ে পুলিশের (ওসি) হুমায়ন কবির জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার চরপাড়া বাইপাস এলাকায় আলুভর্তি একটি ট্রাক সড়কের উপর দাঁড়িয়ে ছিল। এসময় উত্তরবঙ্গের নওগাঁ থেকে ঢাকাগামী ডিপজল পরিবহনের একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা আলুভর্তি ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

পরে চিকিৎসাধীন অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে আরও দুইজনের মারা যায়। নিহতরা সবাই বাসযাত্রী বলে পুলিশ জানিয়েছেন।

এ খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারতৎপরতা চালায়।

Leave A Reply

Your email address will not be published.