Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

টাঙ্গাইলে ‘চরমপন্থি’ নেতাকে কুপিয়ে হত্যা

kill picটাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল সদর উপজেলায় চরমপন্থি দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির এক আঞ্চলিক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত গোলাম রাব্বানীর (৪০) বাড়ি কাঠুয়া যুগনী গ্রামে। গত কাল ভোরে বাঘিল ইউনিয়নের কাঠুয়াযুগনী চেয়ারম্যানের বাড়ির সামনে থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। টাঙ্গাইল মডেল থানার ওসি গোলাম মোস্তফা জানান, ভোরে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। “তার শরীরে ধারাল অস্ত্রের আঘতের চিহ্ন রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।” ওসি জানান, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির স্থানীয় নেতা রাব্বানী এর আগেও একবার পুলিশের গুলিতে পায়ে আঘাত পেয়েছিলেন। তার বিরুদ্ধে থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে কয়েকটি মামলা রয়েছে বলেও জানন তিনি।

Leave A Reply

Your email address will not be published.