Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

টাঙ্গাইলে পিতাকে বেঁধে দুই মেয়েকে ধর্ষণ

download

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলে ভূঞাপুরে পিতাকে বেঁধে রেখে দুই মেয়েকে ধর্ষণ করেছে। এই লোমহর্সক ঘটনাটি ঘটেছে উপজেলার যমুনার চরাঞ্চল রামপুর এলাকায়।

জানা যায়, পহেলা বৈশাখ উপলক্ষে গত ১৩ই এপ্রিল মরিয়ম বেগম ও লাকি খাতুন গাজীপুর সোয়েটার ফ্যাক্টরী হতে যমুনার চরাঞ্চল গাবসারা বেলটিয়া পাড়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পরে রাত্রি ১০ ঘটিকার দিকে উপজেলার উপ শহর গোবিন্দাসী নৌকা ঘাট হইতে পূর্বে থেকে ভাড়া করা খেয়া নৌকা যোগে রওনা হলে রামপুর নামক এলাকায় পৌছালে অপর দিক থেকে আসা ৭-৮ জন নৌকা থামিয়ে পিতাকে বেঁধে রেখে দুই মেয়েকে যমুনার চরের ভিতর নিয়ে সাইদুল ও আসাদুল তাদের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে।

এ সময় মেয়েদের গলায় ও কানে থাকা স্বর্ণের গহনা ও যাবতীয় টাকা পয়সা নিয়ে যায়। পিতা কৌশলে মুখ খুলে ডাক-চিৎকার করলে ধর্ষকরা জানায় এ ঘটনা কাউকে বললে খুন করে ফেলিবে। বিষয়টি ভয়ে কাউকে না বলতে পারলেও ঐ পরিবারের চাপা কান্না আস্তে আস্তে ফাঁস হয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় গত ২৬শে এপ্রিল রাত্রিতে ভূঞাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.