Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

টাঙ্গাইলে হেযবুত তওহীদের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা

সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, ধর্ম ব্যবসা ও ধর্ম নিয়ে অপ-রাজনীতিসহ সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে দেশব্যাপী চলমান কার্যক্রমের অংশ হিসেবে সোমবার টাঙ্গাইলে আলোচনা সভা করেছে টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদ।

টাঙ্গাইল জেলা পৌরসভার সভা কক্ষে বিকেল ৩ টায় এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মো. মসীহ উর রহমান; বিশেষ অতিথি ছিলেন- টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. এনামুল হক বাপ্পা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. সাজ্জাদ কাদির খান সোহল এবং সঞ্চালনায় ছিলেন ভালুকা উপজেলা হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক শফিক মাস্টার।

Leave A Reply

Your email address will not be published.