Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

টাটার ঘরে নতুন অতিথি

it-6রকমারি ডেস্ক:
টাটা ন্যানো সিরিজে যোগ হলো নতুন একটি মডেল। এটির নাম ন্যানো জেনএক্স। ভারতের বাজারে এই গাড়িটির প্রি-অর্ডার নেয়া শুরু হয়েছে। ন্যানোর নতুন জেনএক্স এক্সমি, এক্সএম এবং এক্সটি ট্রিমস নামে পাওয়া যাবে। মাত্র ৫০ হাজার রুপী বুকিং দিলেই মিলবে ন্যানো। টাটা তাদের নতুন ন্যানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা শুরু করেছে। এতে টাটা লিখেছে, ‘এই গাড়ি মানুষের জীবনকে সহজ করবে। স্বল্প মূল্যের গাড়ি সবার পছন্দ হবে।’ ভারতের বাজারে সবার আগে ছোট আকারের গাড়ি তৈরি করে মারুতি সুজুকি। প্রতিষ্ঠানটির এলটো কে ১০ এর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে টাটা ন্যানো। নতুন ন্যানো বেশ কয়েকটি রঙে মিলবে। ন্যানোর জেনএক্স এর সঙ্গে টুইস্টের কনফিগারেশনে তেমন একটা পার্থক্য নেই। শুধুমাত্র ডিজাইনে পরিবর্তন আনা হয়েছে। জেনএক্সের ইঞ্জিন ৬২৪ সিসির দুই সিলিন্ডার বিশিষ্ট পেট্রোল ইঞ্জিন। এটাতে অটোমেটিক ট্রান্সমিশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে গাড়িটির ইঞ্জিন ফুয়েল ইফিশিয়েন্ট। ন্যানো গাড়িটি প্রতিলিটার পেট্রোলে ২৫ কিলোমিটার পথ চলতে পারে। ন্যানো টুইস্টের চেয়ে জেনএক্সের ইনটেরিয়রে ভিন্নতা আছে। বৈচিত্র আনা হয়েছে কাঠামোতেও। গাড়িটির স্মোর্কড হেডলাইট এবং অ্যালুমিনিয়াম রিমেও পরিবর্তন আনা হয়েছে। নতুন ন্যানোতে যাত্রীর আসনের পেছনে ব্যাক ডালা রাখা হয়েছে। যেখানে ব্যাগপত্র রাখা যাবে। টাটা পরিকল্পনা করছে মে মাসে ভারতের বাজারে গাড়িটি অবমুক্ত করবে। বাংলাদেশে টাটা ন্যানোর টুইস্ট পাওয়া যাচ্ছে। গাড়িটির এদেশিয় বাজারজাতকারী নিটল-নিলয় মোটরস।

Leave A Reply

Your email address will not be published.